,

সৈয়দপুরে মুক্তিযোদ্ধাকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধাকে কটূক্তির প্রতিবাদে রাজাকারপুত্র দিলনেওয়াজ খানকে বহিস্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজন্ম’৭১। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধা ভবনের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ইউনুস আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বসুনিয়া প্রমুখ। ঘণ্টাব্যাপী ওই মানবন্ধনে মুক্তিযোদ্ধাসহ সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য