,

সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো

news-image

অনলাইন ডেস্ক : সরকার জাতীয় সঞ্চয়পত্রের প্রধান স্কিমগুলোর মুনাফার হার ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট কমিয়েছে। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে পারিবারিক সঞ্চয়পত্রসহ চারটি প্রধান সঞ্চয়পত্রের নতুন হার ঘোষণা করে।

পরিপত্র অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এখন থেকে সুদহার হবে ১১ দশমিক ৮৩ শতাংশ, যা আগে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার হবে ১১ দশমিক ৮২ শতাংশ, যা আগে ছিল ১২ দশমিক ৩০ শতাংশ।

পারিবারিক সঞ্চয়পত্রের পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে সুদহার ১২ দশমিক ৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে পেনশনার সঞ্চয়পত্রে সরকার এখন ১১ দশমিক ৯৮ শতাংশ সুদ দেবে, যা আগে ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ।

নতুন এই মুনাফার হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রযোজ্য হবে। তবে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবের সুদহার অপরিবর্তিত থাকবে।

সংশোধিত হার কেবল আজ ১ জুলাই বা তার পর ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য প্রযোজ্য হবে। এই তারিখের আগে ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য আগের মুনাফার হার বহাল থাকবে। পুর্নবিনিয়োগের ক্ষেত্রে যেদিন পুর্নবিনিয়োগ করা হবে, সেদিনের হার প্রযোজ্য হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সঞ্চয় স্কিমগুলোর সুদের হার প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে। তবে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সময় যে হার ছিল মেয়াদপূর্তিতে সেই হার পাবেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে