,

‘খুব অবাক লাগে’

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুই সিনেমাতেই জয়ার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে এই অভিনেত্রী আছেন কলকাতায়, ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিংয়ে। কৌশিক গাঙ্গুলীর এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে জুনের মাঝামাঝিতে দেশ ত্যাগ করেন এই অভিনেত্রী।

এদিকে জয়া আহসানের জন্মদিন আজ (১ জুলাই)। তবে বিশেষ এদিনে তেমন কোনো আয়োজন নেই অভিনেত্রীর। ব্যস্ত আছেন শুটিংয়ে। জয়ার কথায়, ‘আজও শুটিং করছি। “আজও অর্ধাঙ্গিনী”র অনেক কঠিন দৃশ্যের শুটিং আছে। এর মধ্যে আবার “ডিয়ার মা” ছবির প্রচারণা আছে, সেখানেও যাওয়া হবে। ভালো লাগছে অনেক ফোন আসে, টেক্সট আসছে, মনে হয় যে- পৃথিবীতে জন্ম নেওয়ার একটা কারণ আছে। কেউ কেউ আমাকে হয়তো কেয়ার করে, আমার খুব অবাক লাগে। এমনিতে জন্মদিন নিয়ে ছোটবেলা থেকে খুব বাড়াবাড়ি করি না। আমার কাছে এটা অন্য যেকোনো দিনের মতো। তারপরও অনেক কিছু হয়ে যায়। তবে হোলি আর্টিজানের ঘটনার পর তো আরও করি না।’

‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং কত দিন পর্যন্ত চলবে জানতে চাইলে জয়া আহসান বলেন, ‘দুই সপ্তাহ ধরে “আজও অর্ধাঙ্গিনী”র শুটিং করছি। এখন শেষের দিকে। এই ছবির শুটিং শেষ হলে আবার “ডিয়ার মা”র প্রচারণায় ব্যস্ত হতে হবে। তাই আপাতত ঢাকায় ফেরা হচ্ছে না।’

‘ডিয়ার মা’ নিয়ে ভারতীয় দর্শকের প্রত্যাশা কেমন এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘ভীষণ রকম প্রত্যাশা। টিজার দেখে সবাই তো পাগল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার এর ট্রেলার আসবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট