,

বিক্ষোভে রক্তপাতের ঘটনায় লেবাননে শোক পালন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভে গুলি চালিয়ে হত্যার ঘটনায় শোক দিবস পালন করছে দেশটি। বৃহস্পতিবার বৈরুতে হিজবুল্লা ও আমল আন্দোলন কর্মীদের ডাকা বিক্ষোভে গুলি ছাদের উপর থেকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছুড়ে। এতে ৬ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈরুতে ‘বিচার ভবনে’র সামনে বিচারক তারেক বিতারের পদত্যাগ চেয়ে হিজবুল্লার শত শত সমর্থক ও মিত্ররা কালো জামা পরে এ বিক্ষোভ দেখান। ওই বিচারের বিরুদ্ধে তার ‘মার্কিনপন্থী’ হওয়ার অভিযোগ তুলেন।

বিক্ষোভকারীরা বিচারক তারেক বিতারকে ‘যুক্তরাষ্ট্রে কৃতদাস’ বলে মন্তব্য করেন। এ সময় বিচার ভবনের পাশে তাইয়াউনের কয়েকটি ভবনের ওপর থেকে গুলির শব্দ আসতে থাকে। বন্দুকধারীরা ছাদ থেকে বিক্ষোভে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে লেবাননের সেনাবাহিনী। তারা অন্তত একজন ‘শ্যুটার’কে (গুলি নিক্ষেপকারী) আটক করেছে। এ শ্যুটারের পরিচয় এখনও জানা যায়নি। কারা তাদের গুলি চালাতে বলেছিল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভে গুলি চানানোর পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এলোপাতাড়ি দৌঁড়াতে শুরু করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ হামলার জন্য খ্রিস্টিয়ান লেবানিজ ফোর্সেস পার্টির সদস্যদের দায়ী করেছে হিজবুল্লাহ ও আমল। তবে দলটি এ অভিযোগ অস্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড