,

রাজধানীতে খালে পড়ে নিখোঁজ এক ব্যক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের ডুবুরিরা কাজ করছেন। নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে এক ব্যক্তি পড়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে অভিযান চালাচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি লিমা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি