,

‘শিশু নোবেলের’ জন্য মনোনীত সিরাজগঞ্জের প্রিয়াংকা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ জেলার প্রিয়াংকা ভদ্র। তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নেদারল্যান্ডস সরকারের পিস রাইটস কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শিশুদের জন্য এটি নোবেল পুরস্কার নামে পরিচিত।

প্রিয়াংকা ভদ্র সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ১৬ বছর বয়সী এই কিশোরী তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ‘লিঙ্গ বৈষম্য’ টপিকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।

কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রিয়াংকা ভদ্র একজন শিশু সাংবাদিক, লেখক ও স্বেচ্ছাসেবক। তিনি শিশু ধর্ষণ, বাল্যবিবাহ বন্ধ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন লেখালেখি ও ভিডিও তৈরি করেছেন।

তিনি হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ও শিশু বার্তার একজন শিশু সাংবাদিক হিসেবে কাজ করছেন। ২০১৬ সাল থেকে প্রিয়াংকা ভদ্র যুক্ত আছেন বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপির সঙ্গে এবং বর্তমানে তিনি সিরাজগঞ্জ প্রদেশের ডেপুটি স্পিকার হিসেবে কাজ করছেন। ২০১৮ সাল থেকে প্রথমে শিশু সাংবাদিক এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত আছেন ন্যাশনাল চাইল্ড টাস্ট ফোর্স এনসিটিএফের সঙ্গে।

এছাড়াও ২০১৭ সাল থেকে কিশোর গোয়েন্দা ম্যাগাজিন, ২০১৮ সাল থেকে ইউনিসেফ সমর্থিত হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর এবং শিশু বার্তার সঙ্গে শিশু সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় তিনি কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্রতিনিয়ত বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন। প্রিয়াংকার এ অর্জনে তার শিক্ষকরা ও পরিবারের সদস্যরা আনন্দিত।

তার বাবা দীপক কুমার ভদ্র বলেন, ছোটবেলা থেকেই প্রিয়াংকা মানুষের প্রতি দরদী। অসহায় শিশুদের দেখলে তাদের সহযোগিতার জন্য এগিয়ে যেত। এখনো নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে। তারই স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত হয়েছে। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।

মা রিক্তা রানী সরকার বলেন, সারাদিন সে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। আর পড়ালেখার ফাঁকে যখনই সে সময় পায় বিভিন্ন লেখালেখি, কুইজ প্রতিযোগিতা, বই পড়া ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। আমরা পরিবার থেকে সবসময় তাকে সাপোর্ট করি।

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ পেয়েছিল বাংলাদেশি কিশোর সাদাত রহমান। তার পূর্বের বছর এ পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান