বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪ দফা জরুরি নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত ও করোনার লক্ষণ পাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরও চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রবিবার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার প্রকাশ করা হয়।

আদেশে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ১২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন, নির্দেশিকা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছে। এছাড়াও মনিটরিং চেকলিস্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হচ্ছে। করোনা সংক্রমণ রোধে আরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

জরুরি পদক্ষেপ:

১) শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশের পর প্রথমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ-খবর নেবেন।

২. শিক্ষার্থীর পরিবারের কেউ করোনা আক্রান্ত বা করোনার লক্ষণ (জ্বর, সর্দি, কাশি ইত্যাদি) আছে কিনা তার খোঁজ নেবেন।

৩) কোনও শিক্ষার্থী বা তার পরিবারের কারও করোনা বা করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন।

৪. প্রতিষ্ঠান প্রধান ওই শ্রেণিকক্ষের শিক্ষক এবং সব শিক্ষার্থীর দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করবেন।

আদেশে বলা হয়, পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (সব অঞ্চল); উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সব অঞ্চল, সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত ও বাস্তবায়নে তত্ত্বাবধান করবেন। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ করা হয় নির্দেশনায়।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল