,

শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি। কোথাও সংক্রমণের খারাপ পরিস্থিতি হয়নি। খারাপ পরিস্থিতিতে গেলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের সত্যতা পাওয়া যায়নি। কোথাও সংক্রমণের খারাপ পরিস্থিতি হয়নি। খারাপ পরিস্থিতিতে গেলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করা হবে। তবে সেরকম কোনো অবস্থা তৈরি হয়নি। সবকিছু পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাক-প্রাথমিক বন্ধ থাকবে। তবে তিন সপ্তাহে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে জানানো হবে। আগের ঘোষণা অনুযায়ী, এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি