,

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে গুলি: নিহত ২, আহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলির ঘট্না ঘটেছে। এসময় হামলাকারী একজনকে গুলি করে হত্যা ও আরও ১২ জনকে আহত করার পর নিজেই আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কলিয়ারভাইলে ক্রোগারের একটি সুপারশপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন।

তিনি বলেন, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মানুষদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই। তারা সেটিই করছিলেন যা তাদের শেখানো হয়েছে- দৌঁড়ান, পালান, লড়ুন।

এদিনের হামলাকে কলিয়ারভাইলের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা বলে উল্লেখ করেন স্থানীয় পুলিশপ্রধান। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি তিনি।

তবে এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি জনাকীর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান।

সুপারশপ চেইন ক্রোগারের মুখপাত্র জানিয়েছেন, তাদের কলিয়ারভাইল শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি