,

১৮ কে‌জির কাতল বি‌ক্রি হ‌লো ২৫ হাজারে

news-image

জেলা প্রতিনিধি : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের এই মাছটি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার সকু মোল্লার আড়তে আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন। এসময় মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনগণ। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।

মো. চান্দু মোল্লা জানান, সকালে সকু মোল্লার আড়ত থেকে ১৪০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি। এখন লাভে বিক্রি করতে মোবাইলে দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। দুপুরের মধ্যেই মাছটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন। পদ্মা নদীর মাছের চাহিদা অনেক বেশি বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি