,

কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আ.লীগ নেতা গ্রেপ্তার

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তাকে শিবালয় নতুন পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নকুল ওই নতুন পাড়ার মৃত মঙ্গল চন্দ্র শীলের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবীর জানান, মনোরঞ্জন শীল নকুল কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহন হন। প্রতিবেশী অসহায় এক কলেজ ছাত্রী প্রতিদিন তিনশ টাকার বিনিময়ে তার হাত ম্যাসেজ করে দিতেন। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার দুপুরে হাত মেসেজ করে দিতে গেলে নকুল জোড় করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় কলেজ ছাত্রীর চিৎকারে বাড়িতে অন্য ঘরে থাকা তার স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগীর মা বলেন, এ ঘটনার পর নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। কাউকে কিছু বললে কিংবা পুলিশকে জানালে সমস্যা হবে বলে নানা হুমকি-ধমকি দেয়। নকুল অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতিপুর্বে আমাকেও কু-প্রস্তাব দিয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে মেয়েটি বাদী হয়ে শুক্রবার সকালে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিবালয় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এ ব্যাপারে জানান, মনোরঞ্জন শীল নকুল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি