,

নুসরাতকে জড়িয়ে নানা গুঞ্জন, বাধ্য হয়ে যশের বাড়ি ছাড়লেন দীর্ঘদিনের বান্ধবী!

news-image

অনলাইন ডেস্ক : নিখিল জৈনের জীবনের অতীত অধ্যায় এখন নুসরাত। আর এই নায়িকার মন জুড়ে এখন শুধুই যশ দাশগুপ্ত, কান পাতলেই শোনা যায় নানা গুঞ্জন। বালিগঞ্জের বাড়িতে এখন ঈশানকে দেখভাল করতে ব্যস্ত যশ-নুসরাত। দু’দিন আগেই এক প্রমোশ্যানাল ইভেন্টে হাজির হয়ে নুসরাত বলেছেন, ‘বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’।

এদিকে, এতদিন কিছুটা হলেও আলোচনার বাইরে থেকেছেন যশ দাশগুপ্তর এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী তথা মাসকয়েক আগে পর্যন্ত তার ছায়াসঙ্গী, পুনম ঝা। সম্প্রতি ইনস্টাগ্রামে সাদা-কালো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘রঙিন ছবি যেমন বর্ণনা করতে পারে, তেমনই সাদা-কালো ছবি অনেক অন্য রকম কথা বলে।’ এই ছবির ভিতরের অর্থটা বেশ গভীর, এমনই মনে করছেন নিন্দুকেরা।

নিজের ব্যক্তিগত জীবনকে হামেশা লাইমলাইটের বাইরে রেখেছেন যশ দাশগুপ্ত। তবে শোনা যায়, যশের ডাইমন্ড সিটির আবাসনে তাঁর বাবা-মা এবং আগের পক্ষের ছেলেকে নিয়ে থাকতেন পুনম। যশের ক্যারিয়ার নিজের হাতে গড়েছেন পুনম, এমনটাই বলে থাকেন নিন্দুকেরা। সিরিয়ালের গণ্ডি পেরিয়ে রুপোলি পর্দায় দ্বিতীয় ইনিংস শুরুর সময় সারাক্ষণ পাশে ছিলেন পুনম।
সেইসময় এক নামী প্রযোজনা সংস্থার এক সময়ের ক্রিয়েটিভ ম্যানেজার ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে যশ রাজনীতির দুনিয়ায় পা দিয়েছেন, সেই সফরেও সবসময় সঙ্গে ছিলেন পুনম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, যশের সব ‘ভাল’র দায়িত্ব নেওয়া পুনম যশের বাড়ি ছেড়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের