,

নারীদের বিক্ষোভ থামাতে চাবুক ব্যবহার করছে তালেবান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেয়।মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন কয়েকশ নারী। বুধবারের ওই বিক্ষোভে তালেবান নারীদের ওপর চাবুক আর লাঠি ব্যবহার করেছে বলে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে।

ওই বিক্ষোভের বেশকিছু ছবি আর ভিডিও সংগ্রহ করেছে সিএনএন। যেসব ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভরত নারীরা, ‘আফগান নারীরা দীর্ঘজীবী হোক’ বলে শ্লোগান দিচ্ছেন। কেউ কেউ ‘কোনো সরকার নারীর উপস্থিতি অস্বীকার করতে পারে না’ এবং ‘আমি বারবার স্বাধীনতার গান গাইব’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নিয়েছেন।

বুধবারের বিক্ষোভে অংশ নেওয়া এক নারী জানান, সদ্য ঘোষিত সরকারে কোনো নারীর পদ না থাকায় আমরা এখানে সমবেত হয়েছি।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারীর ওপর তালেবান চাবুক আর লাঠি ব্যবহার করেছেন বলে দাবি করে তিনি জানান, তারা চাবুক আর লাঠি নিয়ে আঘাত করে আমাদের ঘরে ফিরে গিয়ে আমিরাতকে স্বীকৃতি দিতে ও মেনে নিতে বলেন। কিন্তু আমরা কেন আমিরাতকে মেনে নেব, যেখানে আমাদের অন্তর্ভূক্ত করা হয়নি। এমনকি আমাদের কোনো অধিকারও দেওয়া হয়নি?

অবশ্য এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের