,

বলিউডকে কেন ‘না’ বললেন মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদের আগে হঠাৎ একটি মেইল পান বিদ্যা সিনহা মিম। ‘খুফিয়া’ নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব। পরিচালক আবার ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’খ্যাত বিশাল ভরদ্বাজ। শুরুতে অবশ্য বিশ্বাসই করতে চাননি মিম।

পরে কথা বলে জানতে পারেন, ঘটনা সত্যি। এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। চরিত্র পছন্দ হলেও পুরো গল্প পড়ে ছবিটিতে অভিনয় করতে রাজি হননি তিনি। কারণ, এই ছবির গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে খবরটি জানিয়ে মিম বলেন, ‘ঈদের আগে একটি মেইল পাই। এরপর সেক্রেড গেমস, দেব ডি, ছপাকখ্যাত কাস্টিং ডিরেক্টর গৌতম কিষান চন্দানির সহযোগী কাস্টিং ডিরেক্টর সোফিয়া খান আমার সঙ্গে কথা বলেন। আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান। গল্পটি পড়ার পর দেখি, এটা পলিটিক্যাল জনরার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তাঁরাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাঁদের না করে দিই।’

বিশাল ভরদ্বাজের মাপের পরিচালককে ‘না’ বলতে খারাপ লাগলেও করার কিছু ছিল না বলে জানান মিম। খুফিয়া ছবিটি নেটফ্লিক্সের জন্য তৈরি হবে বলে মিমকে জানানো হয়েছে। মিম বলেন, ‘প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছেই। তবে এর চেয়ে আরও ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে।’

এখন ‘অন্তর্জাল’ নামের একটি চলচ্চিত্রের শুটিং করছেন মিম। এ মাসের দ্বিতীয় সপ্তাহে ছবিতে তাঁর অংশের শুটিং শেষ হয়ে যাবে বলে জানান মিম। তিনি বলেন, নতুন দুটি চলচ্চিত্রের গল্প শুনিয়েছেন পরিচালক, এখনো চূড়ান্ত করেননি। একটি ওয়েব ফিল্মে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে।
মিম অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। একটি ‘পরাণ’, অন্যটি ‘দামাল’। আটকে আছে ‘ইত্তেফাক’ ছবির শুটিং। তিনটি চলচ্চিত্রেরই পরিচালক রায়হান রাফী।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি