,

দুই নায়ক নিয়ে বুবলীর ‘তালাশ’

news-image

অনলাইন প্রতিবেদক : সৈকত নাসিরের আরও একটি ছবিতে দেখা যাবে বুবলীকে। সাথে রয়েছেন দুই নায়ক। ছবির নাম ‘তালাশ’। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এ অভিনেত্রী। এ ছবিতে বুবলীর সহঅভিনেতা হিসেবে আছেন একে আজাদ আদর ও আসিফ আহসান খান । সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশ টিমের। বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন বুবলী। তিনি বলেন, ‘লকডাউনে ফিল্মপাড়া অনেকটাই স্থবির। এরইমাঝে সম্প্রতি সৈকত ভাইয়ের এ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। মজার কথা হলো ছবিটির প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি অনলাইন প্ল্যাটফর্মেই সেরে নিচ্ছি। শীঘ্রই শুটিং শুরু হবে ছবিটির।’

এদিকে, পরিচালক সৈকত নাসির বলেন, ‘বুবলীর কথা নতুন করে কিছু বলার নেই। আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সাথে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে, র‌্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেন বুবলী। ছবিতে তার বিপরীতে ছিলেন নিরব। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি