,

টিকায় কমছে করোনার জটিলতা ও মৃত্যুঝুঁকি

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের টিকা বিভিন্ন জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাচ্ছে। টিকা নেওয়ার পরও যেকেউ করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে তাঁদের ঝুঁকি টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কম। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এ চিত্র পাওয়া গেছে। গতকাল রোববার রাতে ওই গবেষণা প্রকাশিত হয়েছে।

আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত হয়েছেন—এমন রোগীদের তুলনায় টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা বেশি। টিকা না নেওয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুঝুঁকিও বেশি। গত মে ও জুন মাসে এ গবেষণা পরিচালনা করে আইইডিসিআর।

প্রতিষ্ঠানটি জানায়, দ্বৈবচয়নের ভিত্তিতে করোনায় সংক্রমিত ব্যক্তিদের জাতীয় তালিকা থেকে গবেষণার নমুনা বাছাই করা হয়। এর মধ্যে ৫৯২ জন আক্রান্ত রোগী ছিলেন, যাঁরা করোনার টিকার একটি ডোজও নেননি। আর ৩০৬ জন ছিলেন, যাঁরা পূর্ণ ডোজ টিকা নেওয়ার অন্তত ১৪ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের রোগ শনাক্তের কমপক্ষে ১৪ দিন অতিবাহিত হওয়ার পর তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু টিকা নেননি, এমন ব্যক্তিদের ৩ শতাংশের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হওয়ার প্রয়োজন হয়েছিল। আর পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল ১ শতাংশের কম রোগীকে। টিকা না নেওয়া রোগীদের ৩ শতাংশ মৃত্যুবরণ করেছেন, আর টিকা নেওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছিল শূন্য দশমিক ৩ শতাংশের।

গবেষণায় দেখা গেছে, টিকা না নেওয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ। দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ৪ শতাংশ। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসের জটিলতার হার দুই ডোজ টিকা নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের তুলনায় ১০ শতাংশ বেশি।

করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের উপসর্গ জটিল, তাঁদেরই হাসপাতালে ভর্তি হতে হয়। আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, টিকা না নেওয়া রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশ। আর দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৭ শতাংশ।

করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত এবং টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ। আর দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ১০ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য