,

একদিনে করোনায় ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন মারা যান। যা এ হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যান নয়জন। এর মধ্যে ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন বাসিন্দা রয়েছেন।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি