,

গৃহকর্মী সুইটিকে নির্যাতন : সেই দম্পতি রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : তোপখানা এলাকায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার মামলায় আসামি তানভীর আহসান পায়েল ও তার স্ত্রী আইনজীবী নাহিদ জাহান আঁখির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন দুই আসামিকে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

গত ৩ জুলাই রাজধানীর তোপখানা রোডের এক বাসিন্দা তার পাশের বাসায় গৃহকর্মী সুইটিকে নির্যাতনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থার আর্জি জানান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে এবং নির্যাতনের অভিযোগে গৃহকর্তা তানভীর আহসান ও তার স্ত্রী নাহিদ জাহানকে গ্রেফতার করে।

পরে ৫ জুলাই ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া বাদী হয়ে তানভীর আহসান ও তার স্ত্রী নাহিদ জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় ওই মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি