,

বিধিনিষেধের মধ্যেও শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার কারণে সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। এর মধ্যেও নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ ব্যাপারে একটি অফিস আদেশও জারি করেছে।
আদেশে বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হচ্ছে।

এতে আরো বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অডিট আপত্তি নিষ্পত্তির জন্য ব্রডশিট জবাব তৈরি, বাজেট সংক্রান্ত কাজ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রমাণ সংগ্রহসহ জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ ও ১৮ নম্বর ফ্লোর এবং পরিবহনপুল ভবনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৮০৮ ও ৮০৯ নম্বর কক্ষ খোলা রাখা প্রয়োজন।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলাকালে সংশ্লিষ্ট নির্দিষ্ট ভবনের কক্ষগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়।

অফিস খোলা রাখার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের (কর্মকর্তা-কর্মচারী) সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়াসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি