,

ঢামেকে একসঙ্গে চার সন্তানের জন্ম

news-image

ঢামেক প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার পিংকি আক্তার নামে এক গৃহবধূ।

শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে সিজারিয়ানের মাধ্যমে নবজাতকগুলোর জন্ম হয়। তাদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

নবজাতকদের বাবা সিরাজুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিন মাস ধরে তিনি বাড্ডার সাঁতারকুল এলাকায় স্ত্রী পিংকি আক্তার ও ছেলে মাহিনকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর শনিবার তার স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। তবে চার শিশু সাত মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজন তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি তিনশ গ্রাম। বাকি তিন জনের ওজন নয়শ পঞ্চম গ্রাম করে।’

তিনি বলেন, জন্মের পরপরই শিশুগুলোর আইসিইউয়ের প্রয়োজন হয়। কিন্তু তখন আমাদের এখানে তাৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে। আজ বেড খালি হওয়ার পর তাদের আবার ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আরও বলেন, ‘বর্তমানে নবজাতক ইউনিটে শিশুগুলো চিকিৎসাধীন। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি