,

নতুন কিউএমজি সাইফুল আলম, ডিজিএফআইয়ের দায়িত্বে তাবরেজ শামস

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে এসেছে নতুন মুখ।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কিউএমজি করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। খবর বিডি নিউজের

আর ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে ডিজিএফআই এর ১৪ তলা ভবনে মহাপরিচালকের দায়িত্বে আসছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, যিনি সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
রবিবার এক আদেশে বলা হয়েছে, সাইফুল আলম কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।

গত মাসে বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কিউএমজি ছিলেন। তার পদোন্নতির পর সেই দায়িত্ব পেলেন মেজর জেনারেল সাইফুল আলম।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে তিনি বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন।

বাংলাদেশ মিলিটারি একাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী।

তার জায়গায় ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালনের আগে বান্দরবানের রামু ও কুমিল্লা সেনানিবাসের জিওসি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি