সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

news-image

অনলাইন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ৩০ জুন নাসির মুক্তি পান।মুক্ত হয়ে নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘বড় রকমের ভিকটিম হলাম। কোনো দিন হাজত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জেল-হাজতে কাটিয়েছি। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না। আশা করি, তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে।’

নাসির ইউ মাহমুদ আরও জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত জিএস ছিলাম। ঢাকার প্রথম বিভাগের ফুটবলার ছিলাম। উত্তরা ক্লাবের তিনবার সভাপতি ছিলাম। একজন ব্যবসায়ী। আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।’

পরীমণির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে উত্তরার একটি বাসা থেকে মাদকসহ আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই বিমানবন্দর থানায় পুলিশ তাদের বিরুদ্ধে মাদকের মামলা করে। পরে তাদের পরীমনির মামলায় গ্রেফতার দেখানো হয়। নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকীকে গ্রেফতারের দিন সকালেই পরীমনি সাভার থানায় একটি মামলা করেন। তাতে নাসির, তুহিনসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে পরীমনি গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

ওহায়োতে বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

শুরু হলো প্রথম বাজেট অধিবেশন