বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ‌শিশু গৃহকর্মীকে নির্যাতন: দম্পতি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তোপখানা রোডে ১২ বছর বয়সী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার দম্পতি হলেন- মো. তান‌ভির আহসান ও স্ত্রী এড‌ভো‌কেট না‌হিদ।

নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার নবাবপুর গ্রামে। সে গত ৯ মাস ধরে তোপখানা রোডে ওই দম্পতির বাসায় কাজ করছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রায় প্রতিদিনই নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী মেয়েটিকে মারধর করতো। এক পর্যায়ে নির্যাতনে মেয়েটির শরীরে আঘাতের চিহ্নসহ কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তাদের এক প্রতিবেশী। ছবিগুলো পোস্ট দিয়ে তিনি দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থার জন্য লেখেন। এসব ছবিতে নির্যাতনের শিকার মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ পোড়া ঘা দেখা যায়।

এসব ছবি দেখে এক সংবাদকর্মী পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সহযোগিতা কামনা করেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করে এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মো. তান‌ভির আহসান ও তার স্ত্রী এড‌ভো‌কেট না‌হিদকে গ্রেপ্তার করে। এ ছাড়া আরও একজন সচেতন নাগরিক বিষয়টি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে জানায়। পরে ৯৯৯ থেকেও থানায় বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে এবং বিষয়টি পু‌লি‌শের নজরে আসার মাত্র এক ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে আই‌নি ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা