,

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে ইউরোপ অভিমুখী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশ মিসরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী মারা গেছেন। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। সূত্র: রয়টার্স

স্থানীয় সময় শনিবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। নৌকাডুবির ঘটনায় ৪৩ জন মারা গেছেন। ৮৪ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।

কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন তাঁরা লিবিয়া উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের ৬০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি