,

বিশ্বেজুড়ে ফের বেড়েছে করোনায় মৃত্যু-শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭২৬ জন। আর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪১১ জন।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে শুক্রবার (২ জুলাই) ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৮ হাজার ২৯৭ জনের মৃত্যু ও ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। সেই হিসাবে গতকালের চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি