,

নীরবতার আশ্রয়ে নুসরাত জাহান

news-image

বিনোদন ডেস্ক : জীবনের একটি নতুন অধ্যায়ে রয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তিনি মা হতে চলেছেন। তার জীবনের নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সোশ্যাল মিডিয়ায় ও ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে। তবে কিছু বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেও, মাতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি এই অভিনেত্রী।

অবশ্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি ছবি পোস্ট করছেন তিনি। ক্যাপশনেও বুঝিয়ে দিচ্ছেন, পরিস্থিতি যা-ই থাকুক, তিনি মানসিকভাবে ‘পজিটিভ’ আছেন। ছবিতে নজর কাড়ছে তার চেহারার পরিবর্তনও। তবে কিছু বিষয়ের উত্তর দেয়া সহজ নয়। তাই হাজারো প্রশ্নবাণকে উপেক্ষা করে নুসরত নীরবতাকেই আপাতত তার আশ্রয় হিসেবে নিয়েছেন।

তবে তিনি ঘরে বসে নেই। কিছুদিন আগে বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে একটি মলে দেখা গিয়েছিল তাকে। তারও দিনকয়েক আগে একটি ফ্যাশন শুট করেছেন তিনি।

জানা গেছে, সেই শ্যুটেও মাতৃত্ব নিয়ে আলাদা কিছু বলেননি। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির বিভিন্ন পরিচালককে জানুয়ারি মাস নাগাদ কাজের ডেট দিতে পারবেন বলে জানাচ্ছেন তিনি। সেপ্টেম্বরে তার সন্তান জন্ম নিতে পারে। তার তিন চার মাসের মধ্যেই শ্যুটিং ফ্লোরে ফিরতে চান এই অভিনেত্রী। অন্যদিকে যশ দাশগুপ্ত চেষ্টা করছেন ছোট পর্দায় কাজের জন্য।

বিভিন্ন চ্যানেলে নাকি আবেদন পাঠিয়েছেন তার ম্যানেজার পুনম ঝা। এসভিএফের প্রাক্তন কাস্টিং ডিরেক্টর পুনমের সঙ্গে যশ সম্পর্কে ছিলেন বলেই শোনা যায়।

যশ-নুসরতের সম্পর্ক ইন্ডাস্ট্রির আর পাঁচটা প্রেমের সম্পর্কের মতো নয়। কারণ এর সঙ্গে জুড়ে রয়েছে অনেক ধরনের সমীকরণ। আগামী দিনে কোন সম্পর্ককে কী ভাবে এগিয়ে নিয়ে যান যশ-নুসরত, তার দিকেই নজর রয়েছে সবার।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি