,

দেশে করোনায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে করোনাভাইরাসে ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত ১৯ এপ্রিল। সেদিন ১১২ জন মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন।

এদিকে গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের। শনাক্তের হার ২১.৫৯ শতাংশ।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৬৫ শতাংশ। গতকাল ছিল ১৩.৬২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি