,

রাজধানীতে বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার। বৃষ্টিতে ডুবে গেছে অলিগলিসহ অনেক বড় রাস্তা। এতে দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহনের উপস্থিতি ছিল কম। মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামীদের। অনেকে বেশি ভাড়া দিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে রওনা দেন।

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক এরফান বলেন, সকাল থেকেই বৃষ্টি। রেইনকোট পরেও ভিজে গেছি। একটা খ্যাপ নিয়ে উত্তরা থেকে মিরপুর অপেক্ষা করছি।

এদিকে যানবাহন না পেয়ে অনেকেই সময় মত কর্মস্থলে যেতে পৌঁছাতে পারেননি। মোটরসাইকেল চালকরা বেশি ভাড়া দাবি করছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

কাজীপাড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিজান জানান, অফিস টাইম ওভার হয়ে গেছে। একদিকে বাস নেই, আর মোটরসাইকেলে মতিঝিল পর্যন্ত ৪০০ টাকা দাবি করছে। বৃষ্টি মাথায় নিয়েই একটু একটু করে সামনে এগোচ্ছি।

রিকশাচালক ও পোশাক শ্রমিকদের অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে দেখা যায়। আবার অনেকেই আশ্রয় নেন বিভিন্ন দোকান ও বাসা-বড়ির নিচে। কেউ কেউ ভিজতে ভিজতেই গন্তব্যে রওনা দেন।

মিরপুর ১০ নম্বরে আশফাক নামের এক রিকশাচালক জানান, বৃষ্টির দিনে আমাদের ইনকাম একটু বেশি হয়। জ্বর, ঠাণ্ডাও লাগে। চা আর ট্যাবলেট খাইলে ভালো হয়ে যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। মেঘলা থাকতে পারে আকাশ। এছাড়া- রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি