,

খুলনায় ভয়াবহ হচ্ছে করোনাভাইরাস, শনাক্তের হার ৩৪.৮৪ শতাংশ

news-image

১৩১ জনের শরীরে নতুন করে করোনাভাইয়াস শনাক্ত হয়েছে খুলনায় ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। জেলাটিতে একদিনে সর্বোচ্চ ১৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি পিসিআর মেশিনে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ১৩১ জনের শরীরে নতুন করে করোনাভাইয়াস শনাক্ত হয়েছে, যা মোট নমুনা পরীক্ষার ৩৪ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে একইদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার খুলনার করোনাভাইরাসের ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গতকাল রাতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩১৫ জন খুলনা মহানগরী ও জেলার। ১৩১ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১১৫ জন, বাগেরহাটের আটজন, যশোরের তিনজন, সাতক্ষীরার তিনজন, নড়াইল একজন ও মাগুরার দুইজন রয়েছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, মঙ্গলবার সকালে করোনাভাইরাস হাসপাতালে ১২৯ জন রোগী রয়েছেন। যাদের মধ্যে ৬৩ জন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে এবং আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে রয়েছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হন ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। মারা গেছেন পাঁচজন।

খুলনা করোনাভাইরাস হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমিছা খাতুন (৫১) নামের একজন মৃত্যুবরণ করেন। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার আবদুর রহমানের স্ত্রী। ২৮ মে খুলনা করোনাভাইরাস হাসপাতালে ভর্তি হন তিনি। রাত পৌনে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণি শেখ (৭০) নামের একজনের মৃত্যু হয়। তিনি বাগেরহাট মোংলা গোয়ালীর মেট এলাকার মৃত সৈয়দ আলী শেখের ছেলে। এদিন সকাল সাড়ে ৬টায় খুলনা সদর থানার শেরে বাংলা রোডের বাসিন্দা সাবরিনা ইলিয়াস বিথি (১৯ ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৪ জুন খুলনা করোনা ইউনিটে ভর্তি হন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় করোনাভাইরাস পজেটিভ হন। পরে হাসপাতালের এইচডিইউতে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি