,

করোনার সঙ্গে মানুষকে বাঁচতে শিখতে হবে’

news-image

অনলাইন ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারির বিরুদ্ধে লড়ে চলেছে বিশ্বের প্রতিটি দেশ। যতই দিন যাচ্ছে সামনে আসছে নিত্য নতুন তথ্য। এমন পরিস্থিতিতে রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড নাবারো জানিয়েছেন, বিশ্ব থেকে করোনা একেবারে নির্মূল করা বর্তমানে ‘যৌক্তিক লক্ষ্য’ নয়। মানুষকে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ড. নাবারো বলেছেন, ‘কীভাবে এই ভাইরাসের সঙ্গে সহাবস্থান করতে হবে, একে নিস্ক্রিয় করতে হবে এবং কী কারণে রোগের হটস্পট সৃষ্টি হয় তা মানুষকে জানতে হবে এবং আমরা অদূর ভবিষ্যতে এটি করতে সক্ষম হব। নির্মূল করা বিশ্বের জন্য বর্তমানে যৌক্তিক লক্ষ্য নয়।’

তিনি বলেন, ‘প্রত্যেকবারই হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনা ঘটে, যেটি কারো মনে শঙ্কা জাগায় নতুন ভ্যারিয়েন্ট হয়তো আসছে। এতে বিস্ময়ের কিছু নেই। এটা ভবিষ্যতের নমুনা হবে। এই ভাইরাস শিগগিরই যাবে না, নানা ভ্যারিয়েন্ট দেখা দেবে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি