,

বন্ধুকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় প্রেমঘটিত বিষয়ে কলহের জের ধরে মাহিন জামান (২০) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে ফেসবুক ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেন। মাহিন নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনি বাসিন্দা মো. জামান ফরাজীর ছেলে ও খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক কলেজের ছাত্র।

জানা যায়, মাহিন জামানের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ের কথা শুরু হয়। এতে ওই মেয়েটিরও মত আছে জানতে পেরে ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মাহিন।

পুলিশ জানায়, প্রেম ঘটিত বিষয়ে কলহের জেরে শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে অপর ফেসবুক ফ্রেন্ড তানভীরের সাথে ভিডিও কলে থাকা অবস্থায় মাহিন আত্মহত্যা করেন। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি