,

সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহার প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না। যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

রোববার সকালে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্ট আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের পর গত ১৭ মে মধ্যরাতে স্বাস্থ্য সেবা বিভাগ রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে শাহবাগ থানায় মামলা করে। সে মামলায় আজ তিনি জামিন পেয়েছেন।

তার মামলা প্রত্যাহার হবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না। যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

আনিসুল হক বলেন, মামলা প্রত্যাহার বড় কথা না। তদন্ত করে যদি নির্দোষ প্রমাণ হয় আর অন্য কেউ দোষী হয় তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ওপর আস্থা রাখতে বলেন মন্ত্রী।

সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন এবং গণমাধ্যমকর্মী আইন নিয়ে কোনো খসড়া সাংবাদিকদের পক্ষ থেকে তার মন্ত্রণালয়ে পাঠানো হলে তিনি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সে বিষয়ে কথা বলবেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি