,

চীনে দৌড় প্রতিযোগিতার সময় ২১ অ্যাথলেটের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : চীনে প্রচণ্ড ঠাণ্ডায় ২১ জন দৌড়বিদের করুণ মৃত্যু হয়েছে। একটি আল্ট্রাম্যারাথন প্রতিযোগিতা চলাকালে তাদের সবার মৃত্যু হয়।

শনিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে এ ঘটনা ঘটেছে।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের বাইয়িন শহরের ইয়েলো নদীর স্টোন ফরেস্টের জিংতাই এলাকা থেকে স্থানীয় সময় শনিবার সকালে ১০০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতা শুরুর সময় থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দৌড়বিদরা টি-শার্ট ও শর্টস পরে এতে অংশ নেন।

দুপুরের দিকে পর্বতময় একটি অংশে হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়েন প্রতিযোগীরা। এ সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়।

সিনহুয়া জানায়, ১২০০ উদ্ধারকর্মীকে নিয়ে ব্যাপক উদ্ধার প্রচেষ্টা শুরু করা হয়। তারা থার্মাল ইমেজিং ড্রোন, রাডার ডিটেক্টর ও চূর্ণ করার যন্ত্রাংশসহ অভিযানে নামে।

রাতে তাপমাত্রা ফের কমে যায় এবং এলাকাটির প্রস্তরময় জটিল ভূমিরূপের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে।

মোট ১৭২ জন লোক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, এদের মধ্যে আহতরাসহ ১৫১ জন প্রতিযোগী নিরাপদ আছেন।

রোববার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৮টায় আট জনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ শেষ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি