,

সংসদের ৪ আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না বিএনপি

news-image

আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না বিএনপি। শনিবার দলটির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (২৩ মে) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্ত জানান।  শনিবার (২২ মে) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এদিন স্বাস্থ্যবিধি মেনে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং থানা জেলা ও মহানগর পর্যায়ে নিজেদের সাধ্যানুযায়ী গরিব-মিসকিনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,  প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,  বেলাল আহমেদ, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু ও দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের