,

করোনায় ভারতে প্রাণ গেল আরও ৩৭৪১ জনের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে ভারতে দৈনিক সংক্রমণ আড়াই লাখের নীচে নেমেছে। মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। খবর আনন্দবাজার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনের।

ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ২ লাখ ৫৭ হাজারে। রোববার তা আরও কিছুটা কমল।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৪ হাজারের উপরেই ছিল।

যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমেছে। রোববার দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৪১।

ভারতে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৮ দশমিক ৭ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি