,

জীবন নিখুঁত নয়, ত্বক কেন নিখুঁত হবে : নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : ‘জীবন নিখুঁত নয়। তা হলে ত্বক কেন নিখুঁত হবে’? নিজের ছবি পোস্ট করে সে কথা জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার হঠাৎ করেই তার এমন একটি ছবি পোস্ট করলেন নুসরাত, যে ছবিতে তার কোনো কৃত্রিম সাজ নেই। তিনি কোনো মেকআপ ম্যানের সাহায্যও নেননি। নির্বাচনের প্রচারে গিয়ে ক্রমাগত রোদে পোড়া ত্বককেই নেটিজেনদের সামনে হাজির করলেন অভিনেত্রী।

তবে নুসরাত এ ধরনের ছবি প্রকাশ করে জীবনের প্রতিও কোনো ইঙ্গিত করতে চাইলেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ নিখিলের সঙ্গে তার বিয়ে এখন ভাঙার মুখে। ছন্দ কেটেছে দাম্পত্যে। মানুষের সমালোচনায় জর্জরিত তিনি। সেই সব সমস্যার কথাও কি বলতে চাইলেন অভিনেত্রী?

ছবিতে দেখা গেছে, কালো রঙের টপের ওপর সাদা-কালো জ্যাকেট পরেছেন নুসরাত। চুল বাঁধা এলোমেলো করে। ঠোঁটে কেবল হালকা লিপস্টিক এবং চোখের তলায় কাজল। স্পষ্ট তার ব্রণ।

হ্যাশট্যাগে লেখা, ‘অনন্য নারীরাই আজ রাজত্ব করছেন’। অর্থাৎ মানুষের কাজ তার সুন্দর মুখের চেয়ে অনেক বেশি দামি। এ কথাই যেন বলতে চাইলেন নুসরাত।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি