,

বিশেষ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে সৌদিগামী অভিবাসীদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়ে যেতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট বাতিল করায় বিক্ষোভ করেছেন কয়েকশ অভিবাসী শ্রমিক। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেন তারা।

বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, বিমান বাংলাদেশের ‘বিজি-৫০৯৩’ ফ্লাইটটি আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কাছ থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। বিমান সূত্র আরও জানায়, আজকে সৌদি আরবে বিমানের আরও কিছু ফ্লাইট যাওয়ার কথা ছিল। সেগুলোও বাতিল করা হয়েছে।

এদিকে ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যায় প্রায় ৩০০ যাত্রী। পরে আজ শনিবার রাত ২টার দিকে বিমান ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের কথা জানালে যাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, ‘সৌদি আরব কর্তৃপক্ষ অবতরণ অনুমতি বাতিল করায় বিমানের এই ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।’

কয়েকজন অভিবাসী শ্রমিক গণমাধ্যমকে জানান, দেশব্যাপী লকডাউন চলায় বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতেই তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অথচ ফ্লাইট বাতিলের বিষয়টি তাদেরকে জানানো হয়েছে একেবারে শেষ মুহূর্তে। বিমান কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের বিষয়টি আগে জানালে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হতো না বলে জানান তারা।

প্রসঙ্গত, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আজ থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৫ এপ্রিল আন্তঃমন্ত্রলায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য