বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

news-image

অনলাইন ডেস্ক : লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতির নামে থানায় মামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়ে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শহর জুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নিয়েছে।

আজ শনিবার (১০ এপিল) দুুপুর ১টায় লালমনিরহাট শহরের গোসলা বাজার এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ। গত শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টায় জেলা ছাত্রলীগ অফিসে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।

ছাত্রলীগ নেতাদের দাবি, ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ মো. দুলালসহ সর্ব সাধারণের সমর্থনে জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন। তাকে দমাতেই জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান তার আপন বোনের বাড়িতে হামলা ও বোনকে আহত করার মিথ্যা নাটক সাজিয়ে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করকে দায়ী করে শুক্রবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান