,

মিয়ানমারে দুই বছরের মধ্যে নির্বাচন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে আগামী দুই বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির মরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ফেব্রুয়ারি ১ তারিখে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো নির্বাচনের নির্দিষ্ট সময় জানানো হলো।

সরকারের মন্ত্রণালয় ও ব্যাঙ্কগুলো শিগগিরই পুরোপুরিভাবে আবার কার্যক্রম চালু করবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জেনারেল তুন দাবি করেন, তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষীণ হয়ে এসেছে কারণ মানুষ শান্তি চায়।

তিনি বলেন, বিক্ষোভ কমে আসার কারণ হলো শান্তি চায় এমন মানুষেরা সহযোগিতা করছেন। কারণ এটি মূল্যবান।’ তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে আমরা জনগণের প্রতি অনুরোধ জানাই। বিক্ষোভে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য ছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিক্ষোভ দমনে অটোমেটিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেন জেনারেল তুন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু সদস্য মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বলে যে প্রতিবেদন এসেছে, সেগুলোকে ‘ভুয়া খবর’বলে দাবি করেন তুন।

তুন বলেন, আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা করছি ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে একযোগে কাজ করছি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি