,

সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট নিতে চান সাকিব

news-image

অনলাইন ডেস্ক : এবারের আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেয়ার কীর্তি গড়তে চান সাকিব আল হাসান। ক্রিকইনফোকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে সোমবার সাকিব এই ইচ্ছার কথা বলেছেন।

আইপিএলে কোন রেকর্ডটি ভাঙতে চান, প্রশ্নকর্তার এমন প্রশ্নে সাকিব বলেন, ‘একই ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নিতে চাই।’

আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন? জানতে চাইলে সাকিব মুম্বাই ইন্ডিয়ান্সের নাম বলেন।

কলকাতা নাইট নাইট রাইডার্সের শক্তির কথা উল্লেখ করতে গিয়ে সাকিব বলেন, ‘তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।’

সাকিবের মতে, ২০১৪ মৌসুমে ২২৭ রান ও ১১ উইকেটই আইপিএলে তার সেরা পারফর্ম্যান্স।

টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি?

এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ ভঙ্গিতে সাকিব বলেন, ‘মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।’

সাকিব জানান তিনি জোফরা আর্চারকে খেলতে মুখিয়ে রয়েছেন। কিন্তু তিনি ইনজুরিতে থাকায় প্যাট কামিন্সকে খেলতে চান। মজার ব্যাপার হলো কামিন্স আবার তার সতীর্থ। তাই সাকিব বললেন, ‘তাকে নেটে খেলতে পারব।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের