,

টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত নাসিমপুত্র

news-image

নিজস্ব প্রতিবেদন : টিকা নেওয়ার এক মাস পরও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে।

সোমবার সকালে তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু জানান, তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষে শনিবার ঢাকায় ফেরেন। উপসর্গ দেখা দিলে রোববার তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তানভীর শাকিল জয়। তিনি প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিনও নিয়েছিলেন।

জয়ের বাবা নাসিম করোনায় আক্রান্ত ছিলেন। করোনা থেকে সেরে উঠে নানা রোগে ভুগে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি