বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ-যাএীবাহী বাসের সংর্ঘষ, আহত ২০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পীরবাড়ি এলাকায় যাএীবাহী বাসের সাথে রিকুইজিশন পুলিশ পিকআপ ভ্যানের  সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) এবং শরিফুল (২৫)।
পুলিশ ও স্হানীয়রা জানান, সকালে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্স থেকে বের হন। এরপর পীরবাড়ি এলাকায় মহাসড়কে ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুইটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ২০ পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম  বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান