,

হেফাজতের তাণ্ডব : ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজীরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে তার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জড়িতদের প্রত্যেককে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ও কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের ২৬ মার্চ থেকে শুরু করে শনিবার (৩ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হেফাজত যে তাণ্ডব চালিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করেছি। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা কাউকে বাদ দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। শনিবার হেফাজতের এক নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের এক রিসোর্টে একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। নারী নিজেই বলেছেন তিনি তার স্ত্রী নন। সেখানে রিসোর্টে কার নির্দেশে ভাঙচুর হয়, তাণ্ডব চালানো হয়। হঠাৎ করে পরিকল্পিতভাবে এটা করা হলো। আমরা এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি