শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে আসলামের মৃত্যুর খবর শুনে যা বললেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন। সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীকে তার মৃত্যুর খবর জানানোর পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

অধিবেশনের সমাপনী বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা বলেন, ‘এইমাত্র খবর পেলাম আসলামুল হক ইন্তেকাল করেছেন। অত্যন্ত দুঃখের খবর। গতকালও তিনি সংসদে ছিলেন।

‘সুস্থ মানুষ ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন। স্কয়ার হাসপাতালে ছিলেন।’

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে শোক প্রকাশ করেন।

৬০ বছর বয়সী আসলাম গুরুতর অসুস্থ বোধ করলে রোববার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি নেওয়া হয়। রোববার দুপুরের দিকে তিনি মারা যান।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদে যান আসলামুল হক। একাদশ ও দ্বাদশ সংসদেরও এমপি ছিলেন তিনি।

আসলামুল হকের জন্ম ১৯৬১ সালে। সংসদের তথ্য অনুযায়ী আসলামুল হক বিবিএ পড়ছিলেন। ব্যবসায়ী আসলামুল হকের প্রতিষ্ঠান মায়িশা গ্রুপ।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা