,

ছেলে ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। শনিবার দিবাগত রাতে তাদের করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ওমর সানীর কোভিড নেগেটিভ।

সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন ফেসবুকে লিখেছেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

এর আগে শনিবার সকালে ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই অসুস্থ বলে জানিয়েছিলেন ওমর সানী।গত ২ এপ্রিল তিনি ফেসবুকে লিখেছিলেন, আমার স্ত্রী, আমার ছেলে, নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় জন কিছু মানুষ, সবাই অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়।

২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি