,

প্রধানমন্ত্রীর কাছে লকডাউন ঘোষণার প্রস্তাব

news-image

নিজস্ব প্রতিবেদক : লকডাউন ঘোষণার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে শনিবার রাতে বা রোববার সকালের দিকে লকডাউন ঘোষণা হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর এ তথ্য জানান।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘লকডাউন ঘোষণার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে মন্ত্রিপরিষদ সচিব (খন্দকার আনোয়ারুল ইসলাম) মহোদয়ের সভাপতিত্বে এ বিষয়ে একটি ভার্চুয়াল সভা হয়। মুখ্য সচিব, সংশ্লিষ্ট সিনিয়র সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাসহ অনেকেই এই মিটিংয়ে যুক্ত ছিলেন।’

রাত পৌনে ৮টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘আজকে প্রজ্ঞাপন জারির কোনো সম্ভাবনা দেখছি না। কাল (রোববার) সকাল নাগাদ হতে পারে। তারপরও বলা যায় না এজন্য আমরা অফিসে আছি।’

এর আগে সকালের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে লকডাউনের কথা জানান।

এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি