,

পুরো দেশের সাংবাদিক সমাজকে একএবংঐক্যবদ্ধ থাকতে হবে- ফরিদা ইয়াছমিন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াছমিন বলেছেন, পুরো দেশের সাংবাদিক সমাজকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিক সমাজের মধ্যে বিভক্তি আছে বলেই দুস্কৃতিকারী হামলার সাহস পায়, যে এদের ওপর হামলা করলেও কিছু হবেনা। নাহলে সাংবাদিকরা কেনো টার্গেট হবে? কেনো সাংবাদিকদের গাড়ি পোড়াবে? আগে তো কখনো এমন ঘটেনি। পেশার কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফরিদা ইয়াছমিন এসব কথা বলেন। ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এ সময় প্রেস ক্লাবে হামলার বিষয়টি জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছে বর্ণনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এছাড়াও হেফাজত কর্মী-সমর্থকদের হামলার শিকার প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি তাঁর ওপর হামলার বিবরণ দেন।গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা। তারা সরকারি- বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
ফরীদা ইয়াছমিন বলেন, যে কোনো প্রান্তে সাংবাদিকদের ওপর আঘাত মানে, প্রত্যেকের মনে করতে হবে এটা আমার নিজের ওপর আঘাত। কারণ এ পেশাকে টিকিয়ে রাখতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পেশাগত কাজের ক্ষেত্রে আমরা এক হয়ে দায়িত্ব পালন করব। কারণ ঐক্যের কোনো বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবসহ দেশের সকল সাংবাদিক সমাজের পাশে আমরা আছি।
তিনি আরও বলেন, সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে অনেক বেশি প্রগতিশীল মনে করা হয়। সাংবাদিকরা সবসময় প্রগতি, গণতন্ত্র এবং মানুষের কথা বলে। সাংবাদিকরা অন্য আর দশটা মানুষের মতো দায়িত্ব এড়াতে পারেননা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আঘাতকে আমরা আমাদের ওপর আঘাত মনে করেই ছুটে এসেছি। বাংলাদেশের যে কোনো প্রন্তে যদি সাংবাদিকদের ওপর হামলা হয়, আমরা মনে করি এটা আমাদের ওপর হামলা।
এ সময় ফরিদা ইয়াছমিনের সাথে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান,সাধারন সম্পাদক  ইলিয়াছ খান, যুগ্ন-সম্পাদক আশরাফ আলী, সদস্য আইয়ূব ভূইয়া, শাহনাজ ভূইয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য