,

ভারতে ছয় মাস পর সর্বোচ্চ শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। একদিনে দেশটিতে সাড়ে ৮১ হাজারের মতো শনাক্ত হয়েছে যা প্রায় ছয় মাসে সর্বোচ্চ।

আনন্দবাজার শুক্রবার জানায়, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮১ হাজার শনাক্ত হয়েছে যা আগের দিন ছিল ৭২ হাজার। গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর এই সংখ্যা সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন।

একই সময়ে মারা গেছেন আরও ৪৬৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।

ভারতে মহারাষ্ট্র রাজ্যের পরিস্থিতি সবচেয়ে করুণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ। রাজ্যটিতে একদিনে আক্রান্ত ৪৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪৯ জনের।

করোনার নতুন স্ট্রেইনের কারণেই সংক্রমণ এভাবে বাড়ছে বলে সম্প্রতি মত প্রকাশ করেন দিল্লি এআইআইএমএসের প্রধান রণদীপ গুলেরিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের