,

কাদের মির্জার অভিযোগ ‘ভিত্তিহীন’ : একরাম চৌধুরী

news-image

নোয়াখালী প্রতিনিধি : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ নাকচ করে দিয়েছেন নোয়াখালী-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই।

শনিবার বিকেলে একরাম চৌধুরী বলেন, ‘আমাকে দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে ওনার (কাদের মির্জা) ব্যাপারে আমি যেন একটা কথাও না বলি।’

তিনি বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমি ১০ তারিখে জাবেদের (জেলা আওয়ামী লীগ নেতা) মেয়ের বিয়েতে ছিলাম। ১১ তারিখ চট্টগ্রাম গেলাম আর ১২ তারিখ আমার ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে ছিলাম।’

‘আজ আমি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছি। তাহলে আমি কীভাবে বাড়িতে বসে তার বিরুদ্ধে মিটিং করছি? উনি কী বলেন না বলেন!’ যোগ করেন আওয়ামী লীগের এই এমপি।

এর আগে বেলা ১১টায় কাদের মির্জা তার অনুসারী নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ‘নোয়াখালীর একরাম ও ফেনীর নিজাম হাজারীর অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে।’

কাদের মির্জা আরও বলেন, ‘শুক্রবার রাতে একরাম চৌধুরীর বাড়িতে নিজাম হাজারী আর একরাম চৌধুরীর নির্দেশে তাকে হত্যা করার জন্য সেখানে বৈঠক করে। আমার এখানে (বসুরহাট) আবারও হামলা করার তারা একটা প্রক্রিয়া করছে।’ দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য