,

ঢাকায় সমাবেশের স্থান পরিবর্তন করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পূর্বঘোষিত বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন হয়েছে। পুলিশের পরামর্শে এই স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার রাত ১১টার পরে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বুধবার দুপুর ২টায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তিনি বলেন, খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় আমাদের বিকল্প স্থান হিসেবে দেয়া ছিল, আমরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় নেতারা ও সকল সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশটি পরিচালনা করবেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য